slider

সিংগাইরে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদের ভেতর থেকে এক ইমামের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ইমামের নাম মোঃ ফেরদৌস ইসলাম (৩০)। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১মার্চ) দিবাগ তরাত ১০ টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পায়। এরপর খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি । তবে লাশের পাশ থেকে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার অন্তর্গত ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button