বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচে পটিয়া ফুটবল একাদশ জয়ী
সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদর্শ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করেন চট্টগ্রাম ফুটবল একাদশ বনাম পটিয়া ফুটবল একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে উপভোগ্য ও নান্দনিক প্রীতি ম্যাচে পটিয়া ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রীতি ফুটবল ম্যাচের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম । ম্যাচের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, হুমায়ুন কবির রাশেদ, ব্যাংকার মো. ইসলাম, ইউনুছ মেম্বার, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক কমিশনার আবদুল খালেক, ডিএম জমির উদ্দিন, সাহাবুদ্দিন, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক সাইফুল ইসলাম, শাহজাহান চৌধুরী, সাবেক ছাত্রনেতা সোহেল ইমরান, সাইফুল ইসলাম সাইফু, শাহীনুল ইসলাম, তৌহিদুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম জুয়েল, মো: আসিফ, ছোটন, মোঃ জামশেদ,মোঃ খোরশেদ আলম,ইকবাল, নজরুল ইসলাম, আনিস,সৈয়দ নুর প্রমূখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা মনোনিবেশ হয়ে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রীড়াবান্ধব সরকার। এই সরকার ধারাবাহিকভাবে সরকার গঠন করায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক উন্নয়ন করেছেন। এ ছাড়াও, দেশের বিভিন্ন স্থানে স্টেডিয়াম নির্মাণ, উন্নত খেলাধুলা সামগ্রী বিতরণসহ খেলাধুলার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল হয়ে যাবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, পটিয়া মাঠে একসময় খেলাধুলা সারা বছর চলত। গত কয়েক বছর পটিয়া মাট পশুর হাট বসানোর কারণে খেলাধুলার বিগ্ন ঘটছে। বদিউল পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য পিরিয়ে আনতে নেতৃত্বের পরিবর্তন আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য উক্ত ফুটবল খেলায় ২০/২৫ হাজার উৎসুক জনতা খেলা উপভোগ করে। বহুদিন পর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাট ক্রিড়ামোদি জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম এই ধরনের খেলা আয়োজন করায় পটিয়াবাসী বদিউল আলম কে ধন্যবাদ জানান।




