২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বাইতুন নাজাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে ৪ নং পন্টুন বরিশাল ঘাটে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বরিবার ( ২৭ মার্চ ) আনুমানিক সকাল ১০.৪০ মিনিটে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চটি সব যাত্রী নামিয়ে ঘাটে নোঙ্গর করে রাখা অবস্থায় এ অগ্নিকাণ্ড ঘটে, যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে লঞ্চটির দ্বিতীয় তলার সবকয়টি ও তৃতীয় তলায় থাকা বেশকয়েকটি কেবিন আগুনে পুড়ে গেছে এছাড়াও লঞ্চের সিলিং সহ বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে ।
এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর এর উপ পরিচালক ( প্রশাসন ও অর্থ ) মোঃ ওহিদুল ইসলাম দৈনিক বাংলাদেশের আলো কে জানান ঘটনা শোনার সাথে সাথেই আমাদের টিম ১০.৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার কাজ করে শুরু করেন এবং দুপুর ১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে কোন হতাহতের ঘটনা নেই , আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তিনি আরো বলেন এ ঘটনায় ৩ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
লঞ্চে থাকা স্টাফ জানায় আমরা সব যাত্রী নামিয়ে লঞ্চটি ধোঁয়া মোছার কাজ করছিলাম, হঠাৎ আগুন দেখতে পাই, তবে কেউই আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি, অপরদিকে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম বাংলাদেশের আলো কে জানান, দোতলার ভিআইপি কেবিন থেকে প্রথমে আগুন দেখতে পাই , অনেক বাতাস থাকার কারণে মূহুর্তের মধ্যে লঞ্চে আগুন ছড়িয়ে যায়,তবে লঞ্চের ইঞ্জিমরুমের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ,আনসার, নৌবাহিনী, ডুবুরি দল,সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন ইউনিট আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন।



