slider

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরুপাই মাদ্রাসায় বিভন্ন কর্মসূচি উদযাপন

সংবাদদাতা : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষ্যে সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে -এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কবিতা আবৃতি ও বঙ্গবন্ধু জীবনী নিয়ে বক্তব্য প্রদান, দেশাত্মবোধক গানের প্রতিযোগীতা ও মেধাবী ছাত্রছাত্রী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি গাজী মাসুদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার দাতা সদস্য মোঃ মিজানুর রহমান ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ মোশারফ হোসেন। অত্র মাদ্রাসার পক্ষ হতে বিশেষ বক্তব্য রাখেন মাদ্রসার সুপারিনটেেন্ডন্ট মোঃ ইউসুফ আলি ও এফতেদায়ীর প্রধান মাওঃ মোঃ নুরুজ্জামান ও সিনিয়র শিক্ষক মোঃ বাবুল হোসেন ও মাদ্রাসার শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ শাহজুদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button