রাজারহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা পরিষদ এর আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬-শে মার্চ ২০২২ ইং উদযাপিত হয়।
আজ শনিবার ২৬ শে মার্চ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী অফিস এবং সামাজিক, সাংস্কৃতিক, সমাজ সেবক, সংগঠন গুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।
সকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, নূরে তাসনিম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব, রাজু সরকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সারা দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।




