রেমিট্যান্স অ্যাওয়ার্ড সম্মাননা পাচ্ছেন পটিয়ার আরিফ উদ্দিন
সেলিম চৌধুরী,সংবাদদাতাঃ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯-২০২০ জনতা ব্যাংক লিমিটেড, আবুধাবী শাখার গ্রাহক সম্মাননা পাচ্ছে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে মৃত আবদুল আজিজের পুত্র আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আরিফ উদ্দিন। রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ আরিফ উদ্দিন জনতা
ব্যাংক লিমিটেড এর তালিকায় ৯ম স্থানে হিসেবে অন্তভুর্ক্ত করা হয়েছে মর্মে গত (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ তালিকা প্রকাশ করেন। জানাযায়, রেমিট্যান্স অ্যাওয়ার্ড -২০১৯ ও ২০২০ এর ক্যটাগরিতে সম্মাননায় ভূষিত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আরিফ উদ্দিন। সে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকার মৃত আবদুল আজিজের পুত্র। তার বড় ভাই মো: ফরিদুল আলম পটিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটি’র সদস্য ও রতনপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে এলাকার উন্নয়নমূলক কাজ
করে যাচ্ছেন।এ উপলক্ষে আগামী ১২ মে ২০২২ তারিখে খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ (কেআইবি) ঢাকা, অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের সন্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।



