sliderজাতীয়শিরোনাম

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ দুপুরে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০২০ সালের ২৫ মার্চ প্রথমে ছয় মাসের জন্য মুক্তি পাওয়া সাবেক প্রধানমন্ত্রীর সাজা স্থগিতের মেয়াদ এই নিয়ে পঞ্চমবারের মতো বাড়ল।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।
সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট ৪ দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button