ভাবগাম্ভীর্য পরিবেশে একেএম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ হোমনা উপজেলার ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি একেএম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হলো এক ভাবগাম্ভীর্য পরিবেশে। তিনি গতবছরের ২১ মার্চ ইন্তেকাল করেন। ২১ ও ২২ মার্চ দুদিন ব্যাপী পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় পারিবারিক ও স্কুলের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার সকালে মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কুলের সভাপতি ড. মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে র্যালী, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে পরিবারবর্গ, স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



