slider

সিংগাইরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সদ্য যোগদাকারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় তারকার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে নি¤œ আয়ের পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য স্বল্প মূল্যে বিক্রি করা হবে বলে জানান। মুজিব বর্ষ উপলÿ্যে উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ৮৬৩ পরিবারের মধ্যে স্বল্প মুল্যের এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। সেই লÿেট্যাগ অফিসার, ডিলার নিয়োগসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাব্বিবা অর্ণব ও পৌর মেয়র আবু নাঈম মো. বাশার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (দৈনিক আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ (দৈনিক ভোরের কাগজ), মো. সোহরাব হোসেন (দৈনিক নয়াদিগন্ত), মো. আতাউর রহমান (দৈনিক মানবজমিন), মো. রাকিবুল হাসান বিশ্বাস(দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম তানভীর (দৈনিক দেশ রূপান্তর), মোহাম্মদ আলী রিপন(টেলিগ্রাম),মো¯Íাক আহম্মেদ( দৈনিক মানবকন্ঠ), বাদল হোসাইন (মাই টিভি),জয়নাল আবেদীন (সময়ের সাথে), হাবিবুর রহমান মোলøা (দৈনিক ভোরের পাতা), আল মামুন (দৈনিক আজকালের খবর) , মো. মোবারক হোসেন (দৈনিক কালের কন্ঠ), রিয়াজুল ইসলাম (বাংলা টিভি), আবুল কালাম (৭১ বাংলা টিভি), ইমরান হোসেন (এশিয়ান টিভি), সুজন মাহমুদ (দৈনিক আজকের পত্রিকা), মিলন মাহমুদ (দৈনিক অধিকার), মশিউর রহমান শামীম (দৈনিক আমাদের সময়), হাবীবুর রহমান রাজীব (দৈনিক আমার সংবাদ), শাহাদৎ হোসেন সায়েম (দৈনিক আলোকিত সকাল) ও মিজানুর রহমান (দৈনিক সকালের সময়) প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button