slider

স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা সাথী রানীর

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাথী রানী (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী রানী উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার জানায়, সাথী রাণী লেখাপড়ার জন্য বুধবার সকালে স্কুলে যান। স্কুল শেষে কুজাইল থেকে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে গাড়ি থেকে নামেন।
এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো টমটম সাথীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা সাথীকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button