ফেনীতে দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ভাসানী স্মৃতি সংসদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি : ফেনীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেলে ফেণীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে ফেনীর বিভিন্ন পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
আয়োজক সংগঠন ভাসানী স্মৃতি সংসদ ফেনীর কার্যকরি সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রিয় যুগ্মসচিব এড. সমির চন্দ্রকর, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড, পার্থ পাল চৌধুরী, গণসংহতি ফেনীর আহবায়ক এড. কায়কোবাদ সাগর, গনতন্তি পার্টির ফেনীর সভাপতি আক্তার হোসেন, জেএসডি নেতা এড. শামসুদ্দিন মজুমদার,দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, গেরিলা মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলু, আবু আহম্মদ, এড. খোরশেদ আলম, দর্জি শ্রমিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মির্জা আবদুল হালিম ও হোটেল শ্রমিকনেতা মোঃ ইয়াহিয়া খান প্রমুখ।
সভায় বক্তারা হোটেল রেষ্টুরেন্টে চা, রুটিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে অসাধু সিন্ডিকেট ভেঙ্গে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।




