শনাক্তের হার ২.৬৩ করোনায় আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৮৫ জনে। নতুন শনাক্তের ৭৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৫২৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৬৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশে নিমেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ২ দশমিক ১১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩৩৪০ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৬৬ জন এবং নারী ১০ হাজার ৫১৯ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৮ জনের ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন রয়েছেন। মারা যাওয়া ৮ জনের মধ্যে জন ৭ সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ১ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩৯০ জন। যা একদিনে মোট শনাক্তের ৭৩ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ১৫ জন শনাক্ত হয়েছেন।




