slider

এসএমপি’র গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধিঃ ০৬/০৩/২০২২ সকাল ০৮.৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে এবং সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে উক্ত প্যারেডটি সুশৃঙ্খলভাবে এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ কে জেনারেল সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে সম্মানিত পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপস), উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান এবং এসএমপি’র সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনারগন ও অফিসার ইনচার্জগন এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।
এসএমপি পুলিশ কমিশনার নিশারুল আরিফ প্যারেডে উপস্থিত সকলকে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ-প্যারেডের মানোন্নয়ের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button