Uncategorized

দলিত জনগোষ্ঠীর কাউকে পেছনে রেখে নয়, সবাইকে নিয়ে উন্নয়ন চাই -জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “কাউকে পেছনে রেখে নয়, সবাইকে নিয়ে উন্নয়ন চাই” মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১.৩০-১২.৩০ মি. পর্যন্ত দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.সানোয়ার হোসেন, জেলা মানবাধিকার ফোরাম এর সভাপতি এ্যাড.দিপক কুমার ঘোষ,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সমবায় সমিতির সভাপতি দশরত রবিদাস,পশ্চিম হাট বড়িয়াল মুনিঋষি সমবায় সমিতির সভাপতি মহেন্দ্র মুনিদাস,দলিত ছাত্র কল্যান পরিষদের সহ সভাপতি ঋতু রবি দাস প্রমুখ।
কর্মসূচির সহায়ক হিসেবে আরো অংশগ্রহণ করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও কমল চন্দ্র দত্ত।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে সারা জেলায় দলিত জনগোষ্ঠীর ডাটাবেজ করা হবে, এরপর যাচাই বাছাই করে সরকারি সনদ প্রদান করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের জন্য যে সকল সুযোগ সুবিধা বরাদ্দ আছে সেগুলো যথাযথ প্রক্রিয়া তারা অবশ্যই পাবে। জেলা শহরে চাহিদা মোতাবেক কয়েকটি পাবলিক টয়লেট, চর্মকার ও রবিদাসসহ দলিত জনগোষ্ঠীর আবাসস্থল সমস্যার সংস্করণ ও স্থায়ী আশ্রয়নের প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। এছারাও দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার এর মূলধারার প্রবেশাধিকার নিশ্চিতের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button