নাটোরের ৬৫ কলেজে একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোর সিটি কলেজসহ জেলার ৬৫টি কলেজে বুধবার ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ক্লাশ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। নাটোর সিটি কলেজের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও ভর্তি কমিটির আহবায়ক শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সাদেকুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক সেলিনা আখতার খানম, সেলিনা আক্তার বানু, মীর নূরুল ইসলাম, মাসুদ আহম্মেদ, প্রভাষক আকরামুজ্জামান ও কলেজের প্রাক্তন ছাত্র ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক সোহেল রানা। পরে ফুল দিয়ে কলেজের নবাগত সকল ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়। নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন যুগান্তরকে জানান, বুধবার জেলার সাতটি অনার্স কলেজ, ২৭টি ডিগ্রী কলেজ ও ৩১টি উচ্চ মাধ্যমিক কলেজে একযোগে একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন করা হয়েছে।




