রাজনীতিশিরোনাম

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে এবি পার্টির মানববন্ধন ও শান্তি মিছিল

নিজস্ব প্রতিনিধি : ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মানববন্ধন ও আগ্রাসন বিরোধী, শান্তির স্বপক্ষে মিছিল করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ার) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও আগ্রাসন বিরোধী মিছিল করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, এবি পার্টির আহবায়ক, সাবেক সচিব এ.এফ.এম. সোলায়মান চৌধুরী।

সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, করোনায় গোটা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত। এই রকম একটি মুহূর্তে রাশিয়ার এই আক্রমণ গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে। ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর এই ধরনের ন্যাক্কার জনক হামলা মানবতাবিরোধী। সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বকে যুদ্ধ বিরতিতে আনতে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
ডা. শওকত আরমান বলেন, ভাবতে অবাক লাগে মানুষ কিভাবে মানুষকে গুলি করে আর আমরা ডাক্তাররা তার চিকিৎসা করি। তিনি অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমার বাংলাদেশ পার্টি একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন নিয়ে কাজ করছে। তাই আজ আমরা শান্তির পক্ষে অবস্থান নিয়েছি। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। ইউরোপ থেকে মানুষ তার অধিকারের শিক্ষা নেয়। সেখানেই যদি এই মরণযুদ্ধ চলতে থাকে তাহলে গোটা মানবতাই হুমকির মুখে পড়বে। গোটা পৃথিবীতে দ্রব্য মূল্য আকাশচুম্বী। ইউক্রেন পৃথিবীর অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদনকারী দেশ। এই যুদ্ধ গোটা পৃথিবীর সাধারণ মানুষের জীবন জীবিকাকে হুমকিতে ফেলবে। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করার আহবান জানান তারা।

ইউক্রেন বা রাশিয়া কেউ আমাদের শত্রু নয়, বরং উভয় দেশের সমন্বয়ে ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়েছিলো। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিরোধ আছে এবং থাকবে কিন্তু সেটা কখনোই যুদ্ধ দ্বারা সমাধান হবে না। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে নারী পুরুষের হাহাকার। যুদ্ধ মানেই নিজ অবস্থান ও অস্তিত্ব হারিয়ে মানুষ নিঃস্ব ও উদ্বাস্তু হয়ে পড়ে। বেসামরিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী বীর মুক্তিযোদ্ধা ডা. শওকত আরমান, এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ইলিয়াস আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button