Uncategorized

সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর আমিনুর (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ধলেশ্বরী নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুর ওই এলাকার মৃত হাকিম আলীর পুত্র।
নিহত’র বড় ভাই শাহিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের সাথে অভিমান করে সে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ি সংলগ্ন ধলেশ্বরী নদীতে স্থানীয়রা লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, আমিনুর মাদকাসক্তের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button