শিরোনামসুস্থ থাকুন

শনাক্তের হার ৫.৫৩, আরও ১০ জনের মৃত্যু, করোনায় প্রাণহানি ২৯ হাজার ছাড়ালো

দৈনিক শনাক্তের হার ৫-এর ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫ জনে। নতুন শনাক্তের ৬৩ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫১৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১২৯৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৪৫৯ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫২৩ জন এবং নারী ১০ হাজার ৪৮২ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগ ১ জন, রংপুর বিভাগে ২ জন রয়েছেন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯৬০ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৩ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১০৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৪ জন শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button