Uncategorized

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মারিশ্যা জোন সদরে। বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারীর পক্ষে এসব আর্থিক সহায়তা প্রদান করেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানোয়ার হোসেন। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব অনুদান প্রদান বলে জানায় বিজিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button