Uncategorized

গোবিন্দগঞ্জে প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একদিন ব্যাপী প্রাণী সম্পদ-২০২২ইং এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপজেলা ভাইস- চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ বেলাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে এ প্রাণীসম্পদ প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।পরে অনুষ্ঠানের সভাপতি ও অতিথি বৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button