
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী রাকিবা নাসরিন মারা গেছেন। রোববার রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
৫৫ বছর বয়সী রাকিবা নাসরিন ক্যান্সারে ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।




