Uncategorized

রৌদ উঠার পরেও নাটোরে শীতের প্রকোপ কমেনি

নাটোর প্রতিনিধি : কুয়াশা কম এবং সকালে রোদ উঠার পরেও নাটোরে শীতের প্রকোপ কমেনি। আজ রবিবার সকালে তেমন কুয়াশা ছিল না। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। সকালেও ঠান্ডা ছিল একই রকম। শীতের কারণে দোকানপাটে বেচাকেনা কম হচ্ছে বলে জানান দোকানীরা।সকালে রাস্তায় মানুষের তেমন চলাফেরা না থাকায় রিক্সা ও অটোচালকরা বসে ছিল যাত্রীর অপেক্ষায়।এই শীতে সবচেয়ে বেশী কাহিল হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে শীতজণিত রোগে আক্রান্ত শিশু রোগীর উপস্থিতি রয়েছে পূর্বের মতোই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button