দাউদকান্দিতে মাদক বিরোধী আলোচনা ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম’র নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা, প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ঐ ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মহিলা মাদ্রাসা মাঠে এঅনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির চেয়ারম্যান মো. নুরআলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোবারক হোসেন মাস্টার, রাজনৈতিক মো. দুলাল সরদার,নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, ডাঃ আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ, রোটা: শাহিনুর রহমান চৌধুরী, ব্যাংকার মো. মামুন হোসেন তালুকদার, হাফেজ আব্দুল মালেক, মাওলানা ওমর ফারুক প্রমুখ ।
সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রাসেল রাফি, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, আধনিস সজীব ভূঁইয়া, নাছির উদ্দীন সরকার, আল-আমিন তালুকদার, রহমত উল্লাহ তালুকদার, ডাঃ নাঈম প্রধান, রাজু প্রধান, মোয়াজ্জেম প্রধান প্রমুখ। আলোচনা শেষে ওই গ্রামের একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান ও শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।




