Uncategorized

চিরিরবন্দরে সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও” এর নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত নবাগত (ওসি) বজলুর রশিদকে ফুলের শুভেচ্ছা জানান চিরিরবন্দর উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও” এর সেচ্ছাসেবীগণ।
রবিবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুভেচ্ছা জানানো হয় চিরিরবন্দর থানায় ওসির নিজ কক্ষে। এক আলোচনাকালে ওসি বজলুর রশিদ বলেন, “চিরিরবন্দর উপজেলার সকল ধরনের সন্ত্রাস, চুরি, ডাকাতি, দুর্নীতি, অনিয়ম, বাল্যবিবাহ নির্মূলে কাজ করবো আমি। এ ক্ষেত্রে সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলের সহযোগিতা কামনা করছি আর এই সেবামুলক মহৎ কাজের জন্য সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও” কে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা করছি। আপনারা সব সময় দুস্থ মানুষের পাশে থাকবেন বলে আমি আশা করি”।
এসময় উপস্থিত ছিলেন, “পাশে দাঁড়াও” সংগঠনের আহ্বায়ক মাহাফুজুল ইসলাম আসাদ, সদস্য সচীব মাজেদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক প্রদীপ কুমার রায়, অন্যতম সদস্য গোলাম মোস্তফা নীরব, দৌলাতুন নাহার সাথী, রায়হান, আসিফ আহমেদ সানি, জয় শর্মা, বেলাল সরকার, ফরিদুল ইসলাম, শরিফুল, কাওসার, আল-আমিন, আব্দুল্লাহ্, সালমান, মোসফেকুর, শামিম, মাহাফুজ, আল আমিন রহমান, শাহীন ইসলাম,শামীম হোসেন, আকতার হোসেন, ফরিদুল ইসলাম, সাব্বির রহমান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button