শিরোনামসুস্থ থাকুন

নাক ঢাকা মুখ খোলা! দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় ‘কোস্ক’

করোনাভাইরাসের মহামারির কারণে গত দু’বছর ধরে মাস্কের ব্যবহার বিপুল পরিমাণে বেড়ে গেছে। করোনায় মাস্কের কার্যকারীতা নিয়েও পরীক্ষানিরীক্ষাও কম হয়নি। কিন্তু এবার সব মাস্ককে পিছনে ফেলে সবার নজরে দক্ষিণ কোরিয়ার একটি মাস্ক। যার নাম ‘কোস্ক’।
শুধু নাক ঢাকা থাকে এই মাস্কে। দক্ষিণ কোরিয়ায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। গোটা বিশ্বের নজরে এখন এই মাস্কই।
এই মাস্কে নাকের অংশটি ঢাকা থাকলেও মুখ খোলা থাকে। তবে এর ভিতরে একটি অংশ রয়েছে, যেটি ভাঁজ করে রাখা থাকে। দরকার হলে সেটি খুলে নিয়ে মুখও ঢেকে রাখা যায়।
সম্প্রতি এই মাস্কটি খুব জনপ্রিয় হয়েছে দক্ষিণ কোরিয়ায়। জনপ্রিয়তার কারণ হিসেবে সবাই বলছেন, এই মাস্কটি পরে থাকা অবস্থাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা যায়। অন্য মাস্ক পরে থাকলে খাওয়ার সময়ে সেটি খুলে রাখতে হয়। এক্ষেত্রে সেই অসুবিধা নেই।
ইতোমধ্যে ‘কোস্ক’ নিয়ে নানা রকম মত প্রকাশ হচ্ছে ইন্টারনেটে। আদৌ কি এটি কোনো কাজে লাগে? নাকি পুরোটাই ব্যবসায়িক?
অনেকে বলছেন, এটিতে যেহেতু মুখ ঢেকে রাখার সুযোগ রয়েছে, তাই এটি দরকার মতো খুলে মুখও ঢেকে রাখা যায়। ফলে দুটো কাজই একসঙ্গে হয়। আর খাবার খাওয়ার সময়ে তো নাকটুকু ঢাকা থাকছেই। ফলে তাতে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, যা অন্য মাস্কে পাওয়া যায় না।
যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে। অনেকে বলছেন, পুরোটাই ব্যবসা। খাওয়ার সময়ে নাক খুলে রাখলেও বিশেষ ক্ষতি হয় না। আর এই মাস্কটি পরে অনেকেই সব সময় মুখ খুলে রাখছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।
আর এ সব তর্ক-বিতর্কের মাঝে আরও জনপ্রিয় হয়ে উঠছে কোস্ক।
সূত্র: গার্ডিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button