Uncategorized

নাটোরে জায়নামাজ উপহার দিয়ে প্রচারণা শুরু করলেন বুড়া চৌধুরী

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের ঘোড়াগাছা এলাকার প্রবীন তিন ব্যক্তিকে জায়নামাজ উপহার দেওয়ার মাধ্যম নির্বাচনে লড়তে প্রচারণা শুরু করলেন বিশিষ্ট সমাজসেবক স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজেদুল খাঁন চৌধুরী (বুড়া চৌধুরী)। বৃহ¯পতিবার সকালে ঘোড়াগাছা এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন । এসময় তার সাথে ছিলেন সহধর্মিনী নাসিমা চৌধুরীসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রচারণা শুরুর পরপরই তিনি ঘোষণা দিয়েছেন-প্রবীণদের সহযোগিতায় তরুণদের নিয়ে আধুনিক নাটোর পৌরসভা গড়তে চাই। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুতেই আজ (বৃহ¯পতিবার) সকালে শহরের চকরামপুরে লিফলেট বিতরণকালে সাকিব ও পিয়াস নামে দুইজন কর্মীকে মারপিট করে তুলে নেওয়া যাওয়ার চেষ্টা করে দূর্বত্তরা । এসময় তাদের কাছ থেকে পাঁচ শতাধিক লিফলেট এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যান । তিনি বিষয়টি লিখিতভাবে রির্টানিং কর্মকর্তা,জেলা প্রশাসক ,পুলিশ সুপার এবং ওসিকে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান,বিষয়টি শোনার পরপরই আমি রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলেছি । অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button