Uncategorized
সাকিবকে দুই নামিয়ে দিলেন ম্যাক্সওয়েল

টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু শীর্ষস্থানটা আর তার দখলে থাকলো না। সাকিবকে দুই নামিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফর্ম করে উঠে গেছেন তালিকার শীর্ষে। সাকিব নেমে গেছেন দুইয়ে আর দুইয়ে থাকা শহিদ আফ্রিদি নেমে গেছেন তিন নম্বরে।
শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে কিছুই করতে পারেননি ম্যাক্সওয়েল। দুই ম্যাচে একটি উইকেটও পাননি তিনি। তবে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। এক ম্যাচে ৬৫ বলে করেছেন ১৪৫ রান। আরেক ম্যাচে ২৯ বলে করেছেন ৬৬ রান।
এমন দুটি বিধ্বংসী ইনিংস খেলেই মূলত সাকিবকে ছাড়িয়ে গেছেন। এ দিকে দুই নম্বরে নেমে যাওয়া সাকিবের সামনে আপাতত আবার শীর্ষে ফেরার সুযোগ নেই। কারণ বেশ কয়েকদিন টি-টোয়েন্টি ম্যাচই যে খেলবে না বাংলাদেশ।




