Uncategorized
মায়ের জেতার খুশিতে মদ খেতে গিয়ে বন্ধুসহ আটক নারী ইউপি সদস্যের ছেলে

নাটোর প্রতিনিধি : মা মেম্বার নির্বাচিত হয়েছেন। এ খুশিতে নাটোরের সিংড়ার থেকে নৌকা নিয়ে পাশের উপজেলা গুরুদাসপুরে গিয়েছিলেন মদ কিনতে । মদ নিয়ে বাড়ি ফেরার পথে থানা পুলিশের হাতে আটক হয়েছেন ২ যুবক। ঘঁনাটি ঘটেছে , সোমবার ( ২৭ ডিসেম্বর) রাতে গুরুদাসপুর উপজেলার কালাকান্দি গ্রামে ।
আটককৃত দুইজন হলেন, সিংড়ার চামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিষমারী গ্রামের নব-নির্বাচিত মহিলা মেম্বার আফরোজা বেগম ও গফুর মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (২২) ও তার বন্ধু রফিকুল ইসলামের ছেলে সজিব হাসান (২০)। এসময় তাদের কাছ থেকে ৭৫০ এম,এলের একটি মদের বোতল উদ্ধার করা হয় ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, গ্রেপ্তার করা ২জনকে মাদক মামলায় নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।




