Uncategorized

গুরুদাসপুরে অটোভ্যান ছিনতাইকারী আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইকালে মিজান নামের একজনকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার চাঁচকৈড় থেকে বিলদহর অভিমুখে যাওয়ার পথে ছিনতাইয়ে ব্যবহৃত হাসুয়াসহ অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারী মিজান ফকির (২৫) চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার মৃত জনাব ফকিরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ভ্যান মালিক চাঁচকৈড় বাজার পাড়ার মুঞ্জিলের ছেলে সুজন প্রামানিক। মিজানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button