Uncategorized

সাভারের আলোচিত সাংবাদিক নাজমুল হুদাকে নিয়ে ভক্তদের বিশেষ আয়োজন

সোহেল রানা সাভার,(ঢাকা): সাভারের আলোচিত সাংবাদিক নাজমুল হুদার জন্মদিন আজ। সাংবাদিক নাজমুল হুদা,গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০১৯ এ ভূষিত হয়ে ছিলেন। গ্রাম-বাংলা ঘুরে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে তিনি সংবাদ সংগ্রহ করেন।
২০ ডিসেম্বর সাংবাদিক নাজমুল হুদার জন্মদিন। নাজমুল হুদা ১৯৮০ সালের এই দিনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর থানার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা প্রখ্যাত হোমিও প্যাথিক ডা. আদম আলী খান এবং মা রাবেয়া বেগম বাবার পাঁচ সন্তানের মধ্যে নাজমুল হুদা ২য়।
তিনি ২০০৪ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাভার প্রতিনিধি পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর পেশগত জীবনে তিনি একুশে টেলিভিশন,দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কাজ করেন। এরপর রেডিও আমার, নিউজ টুয়েন্টিফোর সাভার ও আশুলিয়ার এবং ধামরাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরমধ্যে আলোচনায় ২০১২ সালে ২৩ এপ্রিল সাভার রানা প্লাজার ঘটনায়। দুর্ঘটনার প্রথম নিউজ দিয়ে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে আনেন তিনি।
এরপর সাংবাদিক নাজমুল হুদাকে নিয়ে বিদেশীরা বিভিন্ন চলচ্চিত্র সিনেমা তৈরী করেছে । এবং পৃথিবীর সবচেয়ে নামী দামী ৬৪টি টেলিভিশন তাকে নিয়ে বিভিন্ন নাটক ও সিনেমা তৈরী করেছে।
২০১৯ সালে সাংবাদিকতার মাধ্যমে “সবুজ আন্দোলন” এ বিশেষ অবদান রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০১৯ এ ভূষিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাভার প্রতিনিধি নাজমুল হুদা।
জন্মদিনকে ঘিরে ২০ ডিসেম্বর থানাবাসস্ট্যান্ড এলাকার গ্রীন ফ্রেসে জমকালো বর্নাঢ্য আয়োজনে সাংবাদিক নাজমুল হুদার জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জাবি আনোয়ারুল কবির বাসার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেঁতুলঝোড়া কলেজের অধ্যক্ষ ইউনুস আলী,সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেত্রী নাদিয়া জাহান তনু ও সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়শ্রী ঘোষ ।
এছাড়াও সাভারের সিনিয়র সাংবাদিক,এনটিভির স্পেশাল করেসপনডেন্ট, এনাম মেডিকেল কলেজের পরিচালক জাহিদুর রহমান, আরটিভির সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, এশিয়ান টেলিভিশনের ফাহাদি আজম, সাংবাদিক মুন্না, দৈনিক যুগান্তরের স্টার্ফ রিপোর্টার মতিউর রহমান, ডেইলি স্টারের আকাশ মাহমুদ, বাংলা ট্রিবিউন এর নাদিম হোসেন ,দেশ রূপান্তরের ওমর ফারুক, সাংবাদিক কাজী বিপ্লব, সাংবাদিক শাহীন, সাংবাদিক রাজীব মাহমুদ সহ আরও বিশিষ্ট জনেরা।
অভিমত ব্যক্ত করে নাজমুল হুদা জানান, তার পছন্দের রং সাদা-কালো ও ফুল গন্ধরাজ তিনি ইলিশ মাছ খেতে ভালবাসেন । আর অবসর সময় যে কোনো স্থানে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জনপ্রিয় এই সাংবাদিকের বিশেষ এই দিনটিকে ঘিরে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন প্রশংসামূলক স্ট্যাটাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button