Uncategorized

সাভারে ইউপি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আ.লীগ ঐক্যবদ্ধ

সোহেল রানা,সাভার (ঢাকা): সাভার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্য করে বলা হয় নৌকা মার্কাকে বিজয়ী করতে পারলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাভারের ১১ টি ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে সাভার উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
এজন্য মতভেদ ভুলে গিয়ে সবাইকে জননেত্রী শেখ হাসিনার নৌকার ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরি।
রবিবার(১৯ ডিসেম্বর) সন্ধায় আশুলিয়ার নার্সারি মালিক পক্ষের ও ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে
আমন্ত্রিত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে ও আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দিন মাদবর।
শাহাব উদ্দিন মাদবর তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করার জন্য আমাকে নৌকার প্রতীক দিয়েছেন। এই নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, নৌকা জনগণের প্রতীক, উন্নয়নের প্রতীক।
তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জাতির উন্নয়ন হবে। তাই আপনাদের কাছে আমার দাবি এই দেশকে ভালোবাসলে আপনারা নৌকায় ভোট দিবেন, তাহলে দেশ উন্নত হবে দেশের মানুষের উন্নয়ন হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আশুলিয়া ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button