Uncategorized

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি : ‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার দুপুরে উদ্যাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে। নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সভাপতিত্বে এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ইকবাল হোসেন পিপিএম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল আলম, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়র”ল আনম চৌধুরী, নোয়াখালী পৌরসভার পৌর মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহসহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) ইকবাল হোসেন বলেন, পুলিশ কোন কাজ করলেই মন্তব্য হয়, কিন্তু ভালো না খারাপ তা বিচার করেনা, বাস্তবতা উপলব্ধি করে পুলিশ’কে ভালো কাজের প্রশংসা করে সবাইকে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। তিনি বলেন তর”ণরাই আমাদের সমাজের অহংকার। কিন্তু তারাই অপরাধ কার্যক্রমের সাথে বেশি জড়িত হয়ে পড়ছে। অতএব তাদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানান। পরে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য সনদ বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button