
হেলিয়ান্থাস : ১৯৭১ সালের এই ক্ষণে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিলো লাল সবুজের বাংলাদেশ।
Solidarites Asie France (SAF) সংঘটন মহান বিজয় দিবসের উপলক্ষে আয়োজন করেছিল স্পেশাল লাইভ অনুষ্ঠান। SAF এর প্রেসিডেন্ট নয়ন এনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফ্রেঞ্চ পার্লামেন্টের এমপি, ফ্রান্সের জাতীয় সংসদের এমপিদের সমন্বয়ে গঠিত ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওবোনো Danièle Obono কে। নয়ন এনকে তিনিও একজন রাজনীতিবিদ, নয়ন এনকে হলেন ফ্রান্সের এসন বিভাগের Val d’Yerres Val de Seine Agglomeration এর কাউন্সিলর অফ ডেভেলপমেন্ট, তিনি এই অনুষ্ঠানটি হোস্ট করেন। দ্বিতীয় বারের মতো ফ্রান্সের একজন এমপি বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছে এবং ২বারি নয়ন এনকে এই বেবস্তা করেছে, প্রথমবার নয়ন এনকে ২৬ মার্চে এমপি ড্যানিয়েল ওবোনো কে দিয়ে বাংলা ভাষা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন নয়ন এনকের পার্সোনাল ফেসবুক পেজে “France A2Z & Politics with Nayan” আর এই দ্বিতীয় বার তার কথা রক্ষা করে আমাদের মাতৃ ভাষা, যার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে শহীদদের স্মরণে, স্মৃতিচারণ করতে নয়নের সাথে লাইভ যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ পার্লামেন্টের এমপি।

SAF এর টীম বাংলাদেশকে, এশিয়াকে ফ্রান্সের মূলধারার সঙ্গে একটি ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলেছে ইতিমধ্যে। যার মাধ্যমে এশিয়ানদের সমস্যা এবং সম্ভাবনাগুলোকে এদেশের মূল মঞ্চে তুলে ধরে যাচ্ছে সর্বদাই।
ফরাসি সংসদ সদস্য সর্বদা বাংলাদেশিদের সাথে উপস্থিত থাকেন উদাহরণস্বরূপ, যখন বাংলাদেশিরা পারিবারিক পুনর্মিলন নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, আমি তার সাথে যোগাযোগ করে পরে তিনি বাংলাদেশে ফরাসী দূতাবাসে চিঠি পাঠিয়েছিলেন পরে অনেক পরিবার ফ্রান্সে আসতে সক্ষম হয়েছিল আরো অনেক উদাহরণ রয়েছে।
নয়ন এমপিকে প্রশ্ন করেন বিশেষ কয়েকটি বিষয়ে নিয়ে যার মধ্যে ছিল:
– স্বাধীনতার গুরুত্ব কত টুকু এবং তিনি যেহুতো ফ্রান্সের জাতীয় সংসদের এমপিদের সমন্বয়ে গঠিত ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট তাহলে তার কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা বাংলাদেশে অফিসিয়াল ভ্রমণ করার ?
– ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচন নিয়ে এবং ফ্রান্স কোন পার্থীকে ভোট দিলে ভালো হবে?
– মহামারী করোনাভাইরাসের কেমন প্রভাব পর্বে এই নির্বাচনে?
– ফ্রান্স হাজার হাজার বাংলাদেশী মানুষ রয়েছে কিন্তু ফ্রান্সের তুলুজ শহরে একটি শহীদ মিনার রয়েছে কিন্তু প্যারিসে এখনো কোনো শহীদ মিনার নেই সংসদ সদস্য আমাদের কত টুকু সাহায্য করতে পারবে একটি শহীদ মিনার বানাতে যেখেনে বাংলাদেশিরা পারবে শ্রদ্ধায় শহীদদের স্মরণ করে ফুল দিতে।
এবং আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে লাইভটিতে
এমপি আরো জানান যে তার বাংলাদেশে যাবার পরিকল্পনা ছিল কিন্তু মহামারী জন্যে যাওয়া হয়ে উঠেনি কিন্তু তার বিদেশ ভ্রমণের তালিকায় বাংলাদেশ রয়েছে।
এমপি সব প্রশ্নের বিস্তারিত সহিত উত্তর দিয়েছে, ফ্রান্সের নির্বাচনের জিন লুক মেলেঞ্চন একজন প্রার্থী যে সব সময় আদিবাসীদের পাশে থাকে যার নির্বাচনের প্রোগ্রামে ৬০০ অধিক প্রস্তাব রেখেছে। মহামারী নির্বাচনের সমস্যা হতে পারে কিন্তু তার পরেও বসে থাকলে চলবে না এবং যে সকল আদিবাসীদের ফ্রান্সের জাতীয়তা পেয়েছে তাদের ভোট দিতে হবে কারণ এই ভোটার অধিকার পেতে হাজার হাজার মানুষ লড়াই করেছে।
সংসদ সদস্য বলেন যে শহীদ মিনার জন্য তিনি সাপোর্ট করতে পারবে, বাংলাদেশিদের আবেদন করতে হবে সিটি কর্পোরেশনে এবং তার যত সম্বব আমাদের পাশে থাকবে।
প্রায় ৩৫ মিনিট লাইভে কথা বলেন নয়ন এনকের সাথে সংসদ সদস্য, তিনি সর্বদাই এশিয়ানদের পাশে থাকবেন।
সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা ও অভিনন্ধন আর সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লাইভটি শেষ হয়।
দ্রষ্টব্য : নয়ন এনকে হলেন ফ্রান্সের এসন বিভাগের Val d’Yerres Val de Seine Agglomeration এর কাউন্সিলর অফ ডেভেলপমেন্ট, নয়ন এনকে প্রথম বাঙালী যিনি ফ্রান্সের আঞ্চলিক এবং বিভাগীয় (উপজিলার ভাইস চেয়ারম্যান প্রার্থী) পর্যায়ে নির্বাচন করেছেন। এবং ২০২১ সালের আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচনের জন্য ইলে–দ্য–ফ্রান্স আঞ্চলিক প্রচার দলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছে, ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণের দাবির আন্দোলনে বাংলাদেশ ও এশিয়া অঞ্চলকে রিপ্রেসেন্ট করছে এবং মানুষের পাশে মানবতার সাহতে যে সব সময় থাকেন। বাংলাদেশের কৃতি ও মেধাবী সন্তান, ফরাসী নাগরিক, দোভাষী, বাংলাদেশ কমিউনিটির সেবায় এক নিবেদিতপ্রাণ। তিনি ফ্রান্স ও বাংলাদেশ – উভয় দেশে নানা সামাজিক কর্মকান্ডে নিয়োজিত আছেন।



