বিজয় দিবসের অঙ্গিকার শ্রমিক শ্রেণীর সরকার

গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড সুবল সরকারের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ স্বাধীনতা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও ফেডারেশনের উপদেষ্টা আব্দুল গফুর মিয়া, সিপিবিএমএল-এর সাধারণ সম্পাদক ও ফেডারেশনের উপদেষ্টা কমরেড বদরুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, সহ-সম্পাদক হযরত আলী মোল্লাদ,নারী নেত্রী রেহানা বেগম, হনুফা বেগম, নির্মাণ শ্রমিক নেতা ও কেন্দ্রীয় সদস্য হুমাউন কবির প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, বিজয় দিবসের ৫০ বছর পরও শ্রমিক- কৃষক মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হয় নি। দেশের আর্থিক খাতে চলছে লুটপাটের রাজত্ব। অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, হামলা, মামলা, শ্রমিক কৃষক মেহনতি মানুষের নিত্যসঙ্গী। সামাজিক মর্যাদা ভূলুণ্ঠিত। ন্যায় বিচার সোনার হরিণ। বিশ্বব্যাংক আইএমএফের পরামর্শে কাঠামোগত সংস্কারের নামে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বাড়ছে। অধিকন্তু অতিমারি, মহামারিতে শ্রমিক শ্রেণী আরও দরিদ্র অবস্থানে পৌছিছে। দেশ চলছে ফ্যাসিবাদী কায়দায়। বক্তাগণ শ্রমিক কৃষক মেহনতি জনতাসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবেলার আহ্বান জানান। সভার সভাপতি বলেন, বিজয় দিবসের অঙ্গিকার শ্রমিক শ্রেণী সরকার।
বিজ্ঞপ্তি




