sliderস্থানিয়

কটিয়াদীতে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আলীগ নেতার জেল

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি চায়না খেলনা পিস্তল, একটি ওয়াকি টকি, ৫ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ উপজেলা আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মোহাম্মদ গোলাপ মিয়া (৩৫) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত গোলাপ মিয়া আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানিয়াগ্রাম বাজারে একজন হার্ডওয়ার ব্যবসায়ী। তিনি বানিয়াগ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ২৬ আগষ্ট সন্ধার পরে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বানিয়াগ্রাম বাজারের গোলাপ মিয়ার একটি হার্ডওয়ারের দোকানে অভিযান পরিচালনা করে, একটি চায়না পিস্তল, ওয়াকি টকি, পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট, ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় গোলাপ মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে, গোলাপ মিয়া কে, এক বছরে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিচারক আরো বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা, আরো জোরদার করা হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button