Uncategorized
সিংড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসিফ (৮) নামে এক শিক্ষার্থীর গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০ টায় তাঁর গলায় ছুরি দিয়ে হত্যা করা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। আসিফ উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর পুত্র। সে পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রতিবেশি ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়িতে না হলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কোথায় না পেয়ে আÍীয় স্বজনদের বাড়িতেও খবর দেয়া হয়। রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি থেকে ৫০০শ গজ অদূরে একটি কচু বাগানে তাঁর লাশ পাওয়া যায়।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।




