ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : ১৪ ডিসেম্বর মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদা সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, কবি আজিজুল হাকিম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




