Uncategorized

ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মো. সিব্বির আহমেদ, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. শাপলা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, সহকারি সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার মো. অফির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ সুধিজন, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button