রংপুর মহানগর জাতীয় পার্টির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির অন্র্Íভুক্ত ২১ ও ২৭নং ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব রংপুর মহানগরীর কলেজ রোড়স্থ মুরগি ফার্ম মোড় সংলগ্ন জাতীয় পার্টি মহানগরের নির্বাচনীয় প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোট সেন্টার কমিটি মাধ্যমে সদস্যদের সমন্বয়ে গঠন করা হয় ৩১ সদস্য বিশিষ্ঠ জাতীয় পার্টির ২১নং ওয়ার্ড কমিটির এবং ৫১সদস্য বিশিষ্ঠ ২৭ নং ওয়ার্ড কমিটি।
পৃথক পৃথক সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ও ২৭ নং ওয়ার্ড সভাপতি টিপু সুলতান রংপুরী এবং জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির এবং আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির রংপুর মহানগর আহ্বায়ক ও মেয়র পত্নী মোছাঃ জেলি রহমান।
জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম।
জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির অন্র্Íভুক্ত ২৭ নং ওয়ার্ড এবং ২১ নং ওয়ার্ডের জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোঃ টিপু সলতান রংপুরীকে সভাপতি, মোঃ আদ্বুর কাইয়ম বাবুকে সাধারণ সম্পাদক ও মোঃ নাদিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ঠ রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭ নং ওয়ার্ড কমিটি এবং মোঃ আনিসুর রহমান আনিসকে সভাপতি, খায়রুল ইসলাম স্বাধীনকে সাধারণ সম্পাদক ও মোঃ রাসেল পানুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ঠ রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে জাতীয় শ্রমিক লীগের ২৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিকুল ইসলাম ফকির চাঁনসহ শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।



