Uncategorized

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নাটোর প্রতিনিধি :ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে জেলা কালেক্টরেট অফিসের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু¯পস্তবক অপর্ন ও দোয়া শেষে বেলুন উড়িয়ে দিবসের সুচনা করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন,সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button