Uncategorized

শিক্ষার্থীরা করোনার টিকা নিতে গিয়ে ভোগান্তির শিকার

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ) : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের সিংগাইরে মাধ্যমিক স্কুল গুলোর শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যানুযায়ী ৮ টি স্কুলের ৬ হাজার ৩০০ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়। ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। শুরুতেই টিকা গ্রহণ নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এর মধ্যে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তালেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিকা বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেয়ার অভিযোগ ওঠেছে। এ দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা সদরে টিকা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। ভূক্তভোগীরা জানান, একদিকে পরিবহণ খরচ অন্যদিকে দীর্ঘ সময় ব্যয় করে ভোগান্তিতে পড়েছি আমরা। একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, স্কুল পর্যায়ে টিকা দেয়ার ব্যবস্থা করলে ভোগান্তি ও অর্থ ব্যয় লাঘব হতো। তারা বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সিরাজ-উদ-দৌল্লা বলেন, জেলা সদরে গিয়ে শিক্ষার্থীদের টিকা গ্রহণে ভোগান্তি হচ্ছে এটাসত্য। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের ব্যাপার বিধায় আমাদের কিছু করার নেই। তারপরেও ৬ হাজার ৩০০ শিক্ষার্থীকে ৩ দিনে ভাগ করে জেলা সদরে টিকা নিতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button