জিএসবি গ্রুপ কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নুরুল আজিম, ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজার জেলার নতুন উপজেলা ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নস্থ গজালিয়া সোস্যাল এন্ড বিজনেস গ্রুপ (জিএসবি) কার্যালয়ে অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন শুক্রবার (১০ ডিসেম্বর ) বিকেল ৩ টায় ।
এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জুবায়েদুল হক জুয়েল বলেন আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিএসবি গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন সিহাব সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, সহসাধারণ সম্পাদক মাহফুজ,সদস্য লিয়াকত হোসেন,ক্রিড়া সম্পাদক হারেচ হাসান।
গজালিয়া সোশ্যাল বিজনেস গ্রুপ (জিএসবি) সমাজের অসহায়দের নিয়ে কাজ করে যাবে ও হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়াশোন বিশেষ অবদান রাখবে এমনটি জানান সংগঠনটির সভাপতি সাহাব উদ্দীন সিহাব।
তিনি আরো বলেন প্রতিবছর আমরা এলাকার অসহায় শীতার্ত মানুষদের মাজে শীতবস্ত্র বিতরণের করে থাকি এবং কার্যক্রমটি চলমান থাকবে । সবার সহযোগিতায় এবছরে প্রথমবার সফলভাবে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আমাদের ভালো লাগা থেকে এসব কাজ করছি, ভবিষ্যতে এ সংগঠনের কাজের পরিধি আরও বাড়বে।
এত্র এলাকার মোঃ সেলিম বলেন আমি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে আসছি আমি একজন নিম্ন আয়ের মানুষ দিন মজুরি কাজ করে সংসার চালাতাম কিন্তু গত কয়েক বছরে ধরে আমি একদম অবসরে চলে গেলে চিকিৎসা ও সংসার চালাতে খুব সমস্যা পড়ে যায় এমন সময় জিএসবি আমার পাশে দাড়ায় আমি জিএসবি গ্রুপ এর দীর্ঘায়ু কামনা করছি।
এসময় সংগঠনের দেশ ও প্রবাসের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।




