Uncategorized

গোবিন্দগঞ্জের ১৬টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ উপজেলাধীন ১৬টি ও পলাশবাড়ী উপজেলাধীন ২টি ইউনিয়নে, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা,আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার,বেগম কবিতা খানম। গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন,পিএসসি, কর্নেল জিএস,বগুড়া শাখা ডিজি এফআই কর্মকর্তা কর্নেল মীর নাজমুল ফরহাদ,জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, নির্বাচন কমিশন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম. সাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপপরিচালক, এনএসআই, উপজেলা নির্বাহী অফিসার, গোবিন্দগঞ্জ/পলাশবাড়ী,কোম্পানী কমান্ডার, র‍্যাব, গাইবান্ধা; অফিসার -ইন-চার্জ, গোবিন্দগঞ্জ/পলাশবাড়ী,রিটার্নি কর্মকর্তাবৃন্দ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা ধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button