Uncategorized

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে

রংপুর ব্যুরোঃ রংপুর জেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ও এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ১৫৬ জন কর্মহীন যুবক-যুব মহিলাদের ২ মাস ব্যাপী আয়ূবর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাস ব্যাপী আয়ূবর্ধন মূলক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোছাঃ শাহনাজ বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), মোছাঃ শাহনাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের মুল ধারায় আনার জন্য কাজ করে যাচ্ছে। আগামীদিনে তারা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সমাজের সর্বস্তরের জনগনের সমউন্নয়নের উপর তাগিদ প্রধান করেছেন। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সকলেই সহজেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, উদ্যোক্তা হতে পারে। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ও বিদেশে নিজের চাহিদা বৃদ্ধি করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ,ডিএফ-এলজিএসপি-৩ মোঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, প্রশিক্ষক, প্রশিনার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button