নাইক্ষ্যংছড়ির ৫ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান

মোহাম্মদ ইউনুছ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ গ্রামে পাঁচ শত পরিবারের মাঝে ত্রাণ ও কম্বল বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা ও ২ টায় পৃথকস্থানে তিনি এ সব ত্রাণ বিতরণ করেন।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান,তার এলাকাটির মানুষ অধিকাংশই গরীব।বিশেষ করে মিয়ানমার সীমান্তের যে কটি অতি দরিদ্র লোকদের বসবাস তন্মধ্যে আশারতলী, কম্বনিয়া অন্যতম।এ কারণে তিনি এ দু’গ্রামে প্রথম ধাপে পাঁচ শত হত দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি আরো জানান, এছাড়া তার এলাকার শতাধিক গরিব মোটরবাইক চালককে তিনি শীতের কম্বল বিতরণ করেছেন।
চেয়ারম্যান আবছার আরো বলেন, পার্বত্য মন্ত্রী উশৈসিং বীর বাহাদুর ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ কতৃক দেয়া এসব ত্রান সামগ্রী যথাযথ ভাবে তিনি বিতরণ করেন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ড়ের মেম্বাররা উপস্থিত ছিলেন।




