Uncategorized

ধামইরহাটে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৪নম্বর উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকারের নৌকা মার্কার বিজয় নিশ্চিতের লক্ষ্যে উমার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমর্থকদের নিয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবু হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, উমার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button