রংপুরে বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত

রংপুর ব্যুরোঃ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা/বাদাম/তিল ফসলের আন্ত:পরিচর্যা ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক রংপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিউট (বিনা)তাজহাট উপকেন্দ্রে প্রশিক্ষণ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রকল্প উপপরিচালক ড. রেজা মোহাম্মদ ইমন। সম্মনাীত অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল। বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকতার্ ড, মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাবির মূখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা,ড. আশিষ কুমার সাহা , বিএডিসি উপ পরিচালক (বীজ বিপণন) মোঃ আসাদুজ্জামান খান, প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞনিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান ও মোতাব্বের রহমান , উপ সহকারী কৃষি কর্মকতার্ আলমগীর হোসেন, কৃষক মো: মতিয়ার রহমান ( মিঠাপুকুর) মো: ইসমাইল হোসেন(পীরগাছা) প্রমুখ । এতে উপসহকারী কৃষি কর্মকতার্ , কৃষক কৃষনী সহ ৭৫ জন উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । তাই কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন । তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান প্রথম কৃষকের জন্য কৃষি ব্যাংক স্থাপন করেছেন । বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কৃষি প্রনোদনা দিয়ে কৃষকের ফসল ফলাতে উদ্বুদ্ধ করছেন । বিনা অল্প সময়ে বীজ উৎপাদন করে কৃষকের মাঝে দিচ্ছে । দেশে কৃষি বিপল্প ঘটছে । এ সুফল দেশের সাধারণ কুষক পাচ্ছেন।




