Uncategorized

হরিরামপুরের ধুলশূড়া পদ্মার ভাঙন সরোজমিনে পরিদর্শন করেন এমপি মমতাজ বেগম

নবাবগন্জ সংবাদদাতা : ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের হরিরামপুরের শেষ প্রান্ত এিসীমানা পদ্মার করাল গ্রাসে প্রতিবার ভাঙনের সম্মূর্খীন হচ্ছে।এতে এই তিন থানার মানুষ ভিটে- মাটি হারিয়ে খোলা আকাশের নীচে আবার কেউ বা রাস্তার ঢালে বসতি স্থাপন করে বসবাস করতে হয়।তাই পদ্মানদীর ভাঙন রোধ কল্পে আজ রবিবার জনাব মমতাজ বেগম এমপি মানিকগঞ্জ -০২,জনাব কবির বিন আনোয়ার সিনিয়র সচিব পানি সম্পদ মন্ত্রনালয়,গনপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার।
বীর মুক্তিযোদ্দ্বা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ। শ্রী নির্মল রঞ্জন গুহ সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ। বীর মুক্তিযোদ্দ্বা গোলজার হোসেন বাচ্চু সভাপতি হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ। কাঞ্চনপুর ইউনিয় হতে ধুলশূড়া ইউনিয়ন পর্যন্ত পদ্মানদীর ভাঙন পরিস্থিতি সরোজমিনে পরিদর্শন করেন।এসময় উৎসুক জনতার ঢল তাদের সকলকে স্লোগানে ও ফুলেল শুভেচ্ছায় শিক্ত করে অভিনন্দন জানান। পরিদর্শন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্বা গোলজার হোসেন বাচ্চু , বীরমুক্তিযোদ্বা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন , বিশেষ অতিথি জনাব কবির বিন আনোয়ার সিনিয়র সচিব,তিনি বলেন,” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মানিকগঞ্জের দ্বায়িত্ব দিয়েছেন আশা রাখি আল্লাহ যদি সহায় থাকে তাহলে শেখ হাসিনার মাধ্যমেই পদ্মানদীর ভাঙন প্রতিরোধের যথাযথ ব্যবস্হা করব, তিনি নিশ্চয় এ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মমতাজ বেগম তিনি বলেন, “শেখ হাসিনার মাধ্যমে পদ্মার ভাঙন রোধের কাজ শুরু করেছি ইনশাআল্লাহ তার মাধ্যমেই অবশিষ্ট কাজ সম্পূরণ করব।”
এ সময় বক্তব্য রাখেন নির্মল রঞ্জন গূহ সভাপতি স্বেচ্ছাসেবকলীগ বাংলাদেশ এবং আফজালুর রহমান বাবু সা: সম্পাদ স্বেচ্ছাসেবকলীগ বাংলাদেশ। সমাবেশ শেষে গরীব অসহায় মানুষের এাণ বিতরন করা হয়।সভার সভাপতওত্ব করেন জনাব জায়েদ খান ধুলশূড়া ইউনিয়ন পরিষদ হরিরামপুর মানিকগঞ্জ। সঞ্চালনা করেন জনাব দেওয়ান আব্দুর রব হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ। এ ছাড়া এ সময় উপস্হিত ছিলেন আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদ ও অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন আওয়ামী অংগসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button