Uncategorized

পাদুকা শ্রমিক সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সাইফুল হক

পাদুকা শিল্পকে ‘জাতীয় র্শিপ’ হিসাবে ঘোষণা দিয়ে এই শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করুন। করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও শ্রমিকদের আর্থিক প্রণোদনা দিনপাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী দিন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পাদুকা শিল্পকে জাতীয় শিল্প ঘোষণা করে সম্ভাবনাময় এই শিল্পকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই লক্ষ্যে শিল্প ও অর্থ মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতেও দাবি জানিয়েছেন। তিনি পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানিয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন করোনা দুর্যোগে বিপর্যয় কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদেরকে এই পর্যন্ত কোন প্রণোদনা সহায়তা প্রদান করা হয়নি। তিনি অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের জন্য নগদ আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় সহযোগিতা পেলে দেশের পাদুকা আন্তর্জাতিক বাজারেও বড় জায়গা করে নিতে পারবে এবং এই শিল্পের বিকাশের মাধ্যমে আরো কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত হবে। তিনি পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী প্রদানেরও আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আংগুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, পাদুকা শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মো. রিয়েল, মো. সালমান, গবেষক চারু হক, রিয়াজ আহমেদ, সংহতি সংস্কৃতি সংসদের এ্যাপোলো জামালী, খায়রুল বাসার হিরণ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পাদুকা শ্রমিকদের শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button