Uncategorized

সড়ক দুর্ঘটনায় টমটম চালক জাফর আলম সহ নিহত ২

নিজস্ব প্রতিবেদন : আজ ১২ জানুয়ারি ২০২১ ইং রোজ মঙ্গলবার ভোর ছয় ঘটিকার সময় কক্সবাজার টেকনাফ হাইওয়ে রাস্তায় উখিয়া বালুখালী কাস্টম টিভি টাওয়ার সংলগ্ন ঢালুতে সেন্টমার্টিন সার্ভিস এবং টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ড্রাইভারসহ ০২ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেন্টমার্টিন সার্ভিসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে টেকনাফমুখী ছিল এবং অপরদিকে টমটমটিও ৩ জন যাত্রী নিয়ে উখিয়ামুখী ছিল। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম নয়াপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে মনির আহমেদ (২৮) এবং অপরজন পালংখালী বটতলীর এলাকার মরহুম আবুল হোসেন মিস্ত্রির ছেলে টমটম চালক জাফর আলম বলে জানাযায়। সাথে থাকা অপর দুজন মারাত্মকভাবে আহত হয়, আহত ব্যক্তিদের রাবার বাগানের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে ওদের মধ্য থেকে ঘুমধুমের খাইরুল বশর বাবুলের অবস্থা আশংকাজনক দেখা দিলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেন্টমার্টিন সার্ভিস গাড়িটির নাম্বার ঢাকা মেট্রোঃ ১৫ -৪৩১৮
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button